শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

আমতলীতে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় শিক্ষক বহিষ্কার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫৮৮১ বার পঠিত

পরীক্ষা চলাকালিন সময়ে কক্ষ পরিদর্শক মাওলানা মোঃ রাসেদুল ইসলামের কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। সোমবার আমতলী সরকারী কলেজে মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষা চলাকালে তাকে বহিস্কার করা হয়।

জানাগেছে, আমতলী সরকারী কলেজে মাদ্রাসা কেন্দ্রে সোমবার আলিম শ্রেনীর ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ রাশেদুল ইসলামকে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়। কিন্তু কক্ষ পরিদর্শক হয়েও তিনি স্মার্ট ফোন সাথে নিয়ে কক্ষে প্রবেশ করেছেন। ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম তার কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করেছেন।

আমতলী সরকারী কলেজের মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সালাম বলেন,পরীক্ষা চলাকালিন সময়ে এক কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, বহিস্কৃত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..