বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

সিলেটে কমিটি ঘোষণার ১ দিন পর এনসিপির ৩ নেতার পদত্যাগ

মো: কামরান হোসেন সিলেট, বিয়ানীবাজার:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি থেকে তিন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার এক দিন পর রোববার রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন।

তারা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, একই কমিটির সদস্য শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা সমন্বয় কমিটির সদস্য ফাহিম আহমদ।

শাহেদ জানান, না জানিয়ে কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে দুই উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার ১৭ সদস্যের কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয় রুহুল আমিনকে। পরদিন রোববার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে রুহুল আমিন উল্লেখ করেন, ‘বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটিতে আমাকে রাখা হয়েছে। আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।’

একইভাবে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ৬ নম্বর সদস্য শাহেদ আহম্মেদ। তিনি উল্লেখ করেন, ‘কমিটিতে যে পদে আমাকে রাখা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই পদ থেকে পদত্যাগ করলাম।’

এছাড়া গোয়াইনঘাট উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য হিসেবে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উপজেলা কমিটিতে তাকে রাখার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।

এ বিষয়ে এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান একজনের পদত্যাগের বিষয়টি জেনেছেন বলে দাবি করেন। তবে অন্যদের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাননি বলে জানান তিনি। নাজিম উদ্দীন শাহান জানান, যাদের কমিটিতে রাখা হয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই রাখা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..