শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৯৬৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নলছিটি পৌর শাখার ১নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৬ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় বৈচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান সুমন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ সোহেল খান।

সভায় সভাপতিত্ব করেন মোঃ রাসেল হাওলাদার এবং সঞ্চালনা করেন মোঃ শহিদুল ইসলাম সোহাগ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে হবে। কারন এই ৩১ দফার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের অধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে এই দফাগুলো বোঝাতে হবে, যাতে দেশের সাধারণ মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে একটি প্রকৃত গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে।

কর্মীসভায় পৌর শাখা ও ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..