বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

বিয়ানীবাজারে ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে ডিবি

কামরান হোসেন , বিয়ানী বাজার (সিলেট):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৮৩৪ বার পঠিত

বিয়ানীবাজারে নিখোঁজের পর ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে ডিবি পুলিশ। রবিবার ঘটনার কয়েকঘন্টার মধ্যে সিলেট জেলা ডিবির একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবির তদন্ত দল সরজমিন মরদেহ প্রাপ্তিস্থান ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান তাদের সাথে ছিলেন।
রবিবার নিখোঁজের তিন দিন পর ইলেকট্রিক মিস্ত্রী সুনীল আচার্য্য (৫০)’ র মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ৮টার দিকে পৌরশহরের খাসা এলাকায় নিজ বাড়ির অদূরে একটি পরিত্যাক্ত এলাকা থেকে এ লাশ উদ্ধার করে। নিহত সুনীল স্থানীয় সুখময় আচার্যের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার শারদীয় দূর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন সুনীল আচার্য্য। এরপর থেকে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়রী করা হয়। এলাকায় অত্যন্ত বিনয়ীভাবে চলাফেরা করতেন তিনি। কারোও সাথে তাদের কোন বিরোধ ছিলনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় পচন ধরা অবস্থায় তার শরীর ফুঁলা ছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুনীল নিখোঁজ এবং মরদেহ উদ্ধারের বিষয়টি তদন্ত করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..