রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক এক

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৪২৫ বার পঠিত

সাতক্ষীরায় কন্টেইনার ভর্তি ৫লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিলসহ এস. এম. রবিউল ইসলাম (৪৮) নামের এক মাদক বিক্রেতা আটক হয়।

রবিবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত এস. এম. রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলীর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবির ও সঙ্গীয় সদস্যদের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ৫লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে। সে বহুদিন ধরে সাতক্ষীরা শহরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..