শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

অধ্যাপক ড. ফয়েজুন্নেছা’র মৃত্যুতে উপাচার্যের শোক

ঢাবি প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬১৪৭ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রবিবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন শিক্ষক ও গবেষক। সংস্কৃত বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। সংস্কৃত শিক্ষার প্রসার ও গবেষণায় গুণী এই অধ্যাপক অসামান্য অবদান রেখে গেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..