মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

তাড়াইলে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭৮৭ বার পঠিত

তাড়াইলে মাদক, জুয়া, চুরি ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭নভেম্বর) সন্ধা ৭টায় “মানবিকতা ও মানব সেবা, সচেতনতা ও শিক্ষা বিস্তার, ন্যায় সমতা ও দেশ প্রেম”— এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কড়ইতলা মোড়ে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানব সেবায় আমরা” ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম বাকী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ দিলোয়ার হোসেন জিহাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাজিদুর রহমান মিল্টন, মোঃ আসমত আলী, সমাজকর্মী ইমন মাহমুদ লিমন, জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি কান্ট্রি টুডের তাড়াইল উপজেলা প্রতিনিধি ও তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমাদ জুয়েল (প্রমুখ)।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক, জুয়া ও চুরি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধিই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই সমাজ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ থাকার শপথ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..