শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ২২ ডিসেম্বর মালদ্বীপ সফর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬১১৯ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২২ শে ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন। সফরে দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এ বছরের মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ঢাকা সফর করেন। এরপরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাইডলাইনে দুই নেতার বৈঠক হয়।

গত মাসের শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালদ্বীপ সফর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি মাসের ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী  বলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন। কয়দিন আগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর সফরে কিছু চুক্তির হবে। দুই দেশে কর্মকর্তা এগুলো নিয়ে কাজ করছেন চুক্তি হলে জানতে পারবেন। প্রধানমন্ত্রীর সফর এ সম্পর্কে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে ‌।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..