বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অঘোষিত বৈঠক

নিউজ ডেস্ক :
  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮০৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঢাকায় এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কূটনৈতিক মুহূর্তে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। খবর জিওটিভি নিউজের।

সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন এবং সৌজন্য বিনিময় করেন। দীর্ঘদিন পর দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের এ ধরনের সরাসরি যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ঢাকার বিভিন্ন সড়কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে তার মরদেহ নেওয়ার সময় পথে অবস্থান নেন হাজার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। লাখ লাখ জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে বিভিন্ন দেশের নেতারা ঢাকায় আসেন। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ ২০২৫ সালের মে মাসে স্বল্প সময়ের হলেও তীব্র সামরিক সংঘাতে জড়িয়েছিল পাকিস্তান ও ভারত। তার আগে পহেলগাম ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে এবং সীমান্তজুড়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই সংঘাতের সূত্রপাত হয়। নয়াদিল্লি ওই হামলার পেছনে পাকিস্তানের মদদের অভিযোগ তোলে, যদিও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বর্ণনাকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে অভিহিত করেছে।

ঢাকায় এই বৈঠককে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..