বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক মুজাহিদুল

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬১০৩ বার পঠিত

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস) সভাপতি এবং মুজাহিদুল ইসলাম প্রিন্স (একুশে টেলিভিশন,আমাদের সময় ও ডেইলি অবজারভার) সাধারণ সম্পাদক এবং আবুল হোসেন তালুকদার (এশিয়ান টিভি) অর্থ বিষয় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ ভবনে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে উপস্থিত সদস্যদের ভোট গননা করে ফলাফল ঘোষনা করেন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোঃ জালাল আহমেদ (দৈনিক মানবজমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে মোঃ জাহাঙ্গীর হোসেন (প্রতিদিনের সংবাদ) এবং কার্যকারী সদস্য পদে অ্যাড. মোঃ সোহরাব হোসেন (দি ডেইলি স্টার), স্বপন ব্যানার্জী (দৈনিক সংবাদ), দৈনিক গনদাবীর সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, শংকর লাল দাস (প্রথম আলো), কাজল বরন দাস (এনটিভি), চিন্ময় কর্মকার (মাছরাঙা টেলিভিশন) নির্বাচিত হন।

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী প্রেসক্লাবের এ নির্বাচনে ৩১ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..