মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি

বরগুনা ( জেলা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৮০৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনা সদরের হেউলিবুনিয়া এলাকায় ইফতার পার্টি করেছে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকায় জেলা ছাত্রলীগের অন্তত ৪০ জন নেতাকর্মী এ ইফতার পার্টিতে অংশ নেন।

সন্ধ্যার পর ইফতার পার্টির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের কয়েকজন সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়েকজন সদস্য ইফতার পার্টিতে অংশ নিয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিকেও ওই পার্টিতে দেখা গেছে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আব্দুল আলীম বলেছেন, “একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি আমাদের নজরে এসেছে। ওই এলাকা ও আশপাশের এলাকায় পুলিশের অভিযানিক দল আছে। পরে বিস্তারিত জানানো হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..