মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সুবিদখালীতে এনআরবিসি ব্যাংকের ৯১ তম শাখা’র শুভ উদ্বোধন

মাসুদ রানা জালাল জোমাদ্দার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৩১৪ বার পঠিত

মাসুদ রানা জালাল জোমাদ্দার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে নান্নু শপিং সেন্টারে প্রথম ফ্লরে এনআরবিসি ব্যাংকের ৯১-তম মুল শাখার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী এ সময় প্রধান অতিথি ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে অঙ্গীকার করেছিলেন তা আজ ব্যাংকিং সেক্টরের মাধ্যমে গ্রামের মানুষও তার সুফল পাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সুবিদখালী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি সাহাবুদ্দিন নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ বারেক সিকদার, ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মাদ আনোয়ার হোসেন খান, ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার নাসির, সাংবাদিক ও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য  মাসুদ রানা জালাল জোমাদ্দার ও সুবিদখালী বাজারের ব্যাবসায়ি বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড (বরিশাল ও খুলনা বিভাগের রিজিওন প্রধান) মাকসুদ বিন হারুন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..