বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

পটুয়াখালী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলাকে এগিয়ে নেয়ার আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর

স্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৮১২ বার পঠিত
আলতাফ হোসেন চৌধুরী--------------------------------------ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে পটুয়াখালী বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বাজেট বাস্তবায়ন-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “পটুয়াখালী জেলার উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবে। আমরা সবাই মিলে কাজ করবো, আর সেই উন্নয়নের সুফল জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ভোগ করবেন। নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দলীয় বিভেদ ভুলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম, ড্যাব নেতা ডা.সাইফুল আজম রঞ্জু, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, এডভোকেট আল আমিন সুজ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা, বাজেট বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..