মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

বর্ষীয়ান সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৮৫১ বার পঠিত
সাংবাদিক জাকির মাহমুদ সেলিম--------------------------------------ছবি: সংগৃহীত

পটুয়াখালীর সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী সদস্য এবং দৈনিক মানবকণ্ঠ-এর পটুয়াখালী প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম আর নেই। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন প্রেস ক্লাব, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শুক্রবার বিকেলে ঢাকার বাবর রোড মারকাজুল মসজিদে মরহুমের প্রথম জানাজা নামাজ শেষে রাতে পটুয়াখালীতে নিয়ে আসা হয়। শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় পৌর শহরের নিকটস্থ ডোনাবান স্কুলসংলগ্ন জৈনপুরি খানকায় তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন জাকির মাহমুদ সেলিম। কর্মজীবনের শেষ সময়ে তিনি দৈনিক মানবকণ্ঠ-এর পটুয়াখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সংবাদ সংগ্রহে নিষ্ঠার জন্য তিনি সাংবাদিক মহলে সম্মানিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..