শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা ভাসছে চট্টগ্রাম, বন্যার শঙ্কায় উত্তর জনপদ নান্দাইলে কৃষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বিয়ানীবাজারে পিতা দায়ের কোপে নানা বাড়িতে বিবাহিত মেয়ে নিহত বেতাগীতে বাঁধ ভেঙে তলিয়ে গেল, শতাধিক পরিবার পানিবন্দি জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী: সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা সেলিম রেজা নাটকীয়তা ছড়ানো রুদ্ধশ্বাস জয়ে শেষ আটে আর্জেন্টিনা মির্জাগঞ্জে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অবরুদ্ধের ঘটনায় এবার জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ মেসির গোলে সমতা ফেরালো আর্জেন্টিনা

বিয়ানীবাজারে পিতা দায়ের কোপে নানা বাড়িতে বিবাহিত মেয়ে নিহত

মো:কামরান হোসেনবিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার উপজেলায় তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানা বাড়িতে পিতার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৯) নামে এক বিবাহিত তরুণী নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ চলাকালে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এবং নিহত রিয়ার স্বজনরা জানান সে অন্তঃসত্তা ছিলো।

স্থানীয়রা জানান, জুম্মার নামাজের সময় রিয়া থালাভাসন নিয়ে পুকুরে যায়। এর একটু পরে তার পিতা আবু বক্কর পুকুর ঘাটে নিজের মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে রিয়ার মৃত্যু ঘটে। একটি ভিডিওতে দেখা যায়, দায়ের কোপে রিয়ার ডান হাতে কবজি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঘাড়সহ শরীরের বেশ কিছু জায়গা কোপের চিহ্ন রয়েছে। পুকুর ঘাটের সিঁড়িতে রিয়ার নিথর দেহের আশপাশে ছড়ানো থানাভাসন।

জানা যায়, পিতা আবু বক্করের অমতে রিয়ার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবককে বিয়ে করেন। এ ঘটনায় পিতা আবু বক্করসহ মেয়ের বাড়ির লোকজন ক্ষিপ্ত ছিল। । রিয়ার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রায়গড়ে হলেও সে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনি। নানা বাড়িতে গত তিন মাস থেকে বসবাস করছে।

এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..