বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক বেতাগীতে ৩৪টি পূজামন্ডবে শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের মণ্ডপ পরিদর্শন, নানা প্রতিশ্রুতি আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি পটুয়াখালীতে পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থককে ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৮৩৬ বার পঠিত
-ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থক উপজেলা ভূমি অফিসে এক দালালকে হাতেনাতে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত দালালের নাম মোঃ বাবলু হাসান (২৮)। সে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাগবাড়ির মোশাররফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি অফিসে এসে জনগণের সাথে প্রতারণা করার অভিযোগে এই সাজা প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবলু হাসান দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অবৈধভাবে প্রবেশ করে দালালি করে আসছিল। অফিসে সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে সে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করত। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা ভূমি কর্মকর্তার কাছে একাধিকবার মৌখিক অভিযোগও করেন। এরপর প্রশাসন থেকে তাকে ডেকে কয়েকবার সতর্ক করা হলেও সে তা কর্ণপাত করেনি। আজ রবিবার সকালে আবারো ভূমি অফিসে এসে একই কাজ করার সময় তাকে হাতেনাতে আটক করে এই দণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও সেবাবান্ধব করতে এই অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..