রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর বাড্ডায় ৭৬ বয়সী শাশুড়িকে পিটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা: নেপথ্যের নায়ক বাড্ডা থানার এসআই হানিফ! কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের, চারজন তাদের স্বজন সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ ২০২৬–২০২৭ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই উপলক্ষে বাফুফে জরুরি সভা অনুষ্ঠিত দুর্গোৎসব: আজ ও কাল মহাসপ্তমী দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার

বিয়ে করেছেন সানাই মাহবুব, পাত্র ব্যাংকার

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৬৩১৮ বার পঠিত
শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বিতর্কিত সানাই মাহবুব এবার বিয়ে করলেন। পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি।

যদিও সানাই মাহবুব ২০১৯ সালে এর আগে গণমাধ্যমে বলেছিলেন সাবেক এক মন্ত্রীকে বিয়ে করবেন। নাম প্রকাশ না করে ওই মন্ত্রীর সঙ্গে বাগদান হয়েছে বলেও জানিয়েছিলেন সানাই। কিন্তু তিন বছর পর এসে জানাগেলো সাবেক কোনো মন্ত্রী নয় ব্যাংকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

সিনেমার নায়িকা হওয়ার জন্য শোবিজে পা রেখেছিলেন সানাই মাহবুব। একাধিক সিনেমায় কাজও করেছেন। যদিও তার একটিও আলোর মুখ দেখেনি। তাই শোবিজে জায়গা পোক্ত করতে পারেননি। তবে হুট করে সার্জারি করে শারীরিক পরিবর্তন এনে সমালোচিত হতে থাকেন।

গত বছর সব ছেড়েছুড়ে ইসলামের পথে চলবেন বলে লাইভে এসে ঘোষণা দেন সানাই সে সময় তিনি বলেন, ‘ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।’

সূত্রঃ সমকাল

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..