শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সন্মেলন আমতলীতে চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার তাড়াইলে ধানের শীষের পক্ষে গণসংযোগে সরব উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমতলীতে ভোটকেন্দ্র দখল রোধে যৌথবাহিনীর মহড়া ​মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শবে বরাত উপলক্ষে চাকামইয়ায় অসহায়দের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি, ল্যাবটপ ও নগদ টাকা লুট তাড়াইলে ড. উসমান ফারুককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভোটের বিনিময়ে ‘জান্নাত’ দেওয়ার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ: আমতলীতে নজরুল মোল্লা

গাইবান্ধার ১৫৯৭ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৬২২৩ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ৭ উপজেলার প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ১৫৯৭ টি ভূমিহীন-গৃহহীন পরিবার। উপকারভোগীদের জন্য জমি ও গৃহ হস্তান্তর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান গণমাধ্যম কর্মীদের মাঝে এ সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন্নাহার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান উপস্থিত ছিলেন।

জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন গৃহহীনের জন্য জমির মালিকানাসহ গাইবান্ধা জেলায় ১৫৯৭ টি ঘর নির্মাণ করা হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ২৫৪, সাঘাটায় ১৭০, ফুলছড়িতে ৩১৮, সাদুল্লাপুরে ৭০, সুন্দরগঞ্জে ৫১০, পলাশবাড়ীতে ১৪০ ও গোবিন্দগঞ্জে ১৩৫টি পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজ হস্তান্তর করা হবে।

আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালভাবে ওইসব ঘর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করবেন।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করতে উপকারভোগী নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ২ হাজার ৯৭০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..