বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ

নাটোরে পলিসি ফোরামের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬২১১ বার পঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরে সরকারী সেবা সংক্রান্ত এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই গণশুনানির আয়োজন করে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) ।

ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিপিএফ কর্তৃক আয়োজিত এই গণশুনানিতে সরকারী সেবা সংক্রান্ত প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের সেবা গ্রহিতা ও উপস্থিত নাগরিকবৃন্দ। জেলা প্রশাসক গণশুনানিতে উপস্থাপিত সকল অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে বিআরটিএ, হাসপাতাল, ভূমি অফিস সহ অন্যান্য দপ্তরের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন৷

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৫ জন ও জুম অনলাইনে ২০ জন নাগরিক এই গণশুনানিতে অংশগ্রগণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..