রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

স্পিকারের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৮৩০ বার পঠিত
ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাত সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সাক্ষাতে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ৬৩তম সিপিসি, দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, স্পেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে স্পেনের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) এর সফল আয়োজনের জন্য স্পিকারকে অভিনন্দন জানান। তিনি অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের সফলতারও প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। স্পেনের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য সেক্টরে কাজ করছে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও স্পেনের সংসদীয় প্রতিনিধি দলের সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের পার্লামেন্ট উপকৃত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..