বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

পুতিনের সঙ্গে আলোচনা ‘অসম্ভব’ : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৬১৮১ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর দেশের কোনও আলোচনা ‘অসম্ভব’। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

গত শুক্রবার পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর জেলেনস্কির তরফে এমন মন্তব্য এলো। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বলা হলেও রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘মর্যাদা ও সততা কী জিনিস সেটি পুতিনের জানা নেই। ফলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটি রাশিয়ার অন্য কোনো প্রেসিডেন্টের সঙ্গে।’

এদিকে, রাশিয়া কর্তৃক দখলকৃত ভূখণ্ডে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা নিশ্চিত করেছেন খোদ মস্কোপন্থী কর্মকর্তারাও। রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একাধিক এলাকায় নতুন বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে।

খেরসনে রুশপন্থী নেতা ভ্লাদিমির সালদো স্বীকার করেছেন, ডুডচানি শহরের কাছে রাশিয়ার প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। কিছু এলাকা পুনরায় দখলে নিতে সমর্থ হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ বলেছেন, ইউক্রেনীয় ট্যাংক জলোটা বল্কার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..