বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আ.লীগের সম্মেলনে চেয়ারকে ঢাল বানিয়ে আত্মরক্ষা কেন্দ্রীয় নেতাদের

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৬২২১ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় নেতাদের আত্মরক্ষায় চেয়ার মাথায় নিতে দেখা যায়।

আজ সোমবার দুপুরে দিরাই উপজেলা বিএডিসি মাঠে কেন্দ্রীয় নেতাকর্মীরা মঞ্চে ওঠার পরপরই এই সংঘর্ষ শুরু হয়। এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল মারতে থাকে আওয়ামী লীগের আরেক অংশের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সম্মেলন শুরুর পরপরই বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে আসেন পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া। এর পরপরই কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তার সমর্থকরা। তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এ সময় কেন্দ্রীয় নেতারা বসার চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।

তাৎক্ষণিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, যারা এই কাজ করেছে তারা আওয়ামী লীগের কেউ নয়। বিএনপির এজেন্ট। সংঘর্ষ শেষে আবারও সম্মেলন শুরু হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সম্মেলন শুরুর পরপরই কিছু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..