রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক

পটুয়াখালীতে ডিজিটাল মেলার উদ্বোধন

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১৫৭ বার পঠিত

পটুয়াখালীতে স্মার্ট বাংলাদেশ শ্লোগান নিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলান।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় সদর উপজেলার বাঁধনহারা অডিটরিয়ামে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. সৈয়দ সোহেল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম প্রমুখ। মেলায় ৪ টি প্যাভিলিয়নের মধ্যে প্যাভিলিয়ন-১ এর উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলিয়ন-২ এর ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন-৩ এর হাতের মুঠোয় সেবা এবং প্যাভিলিয়ন -৪ এর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগ রয়েছে। বিকেল ৫ টায় মেলা স্থলে অংশগ্রহনকারীদের ৩টি ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..