বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক বেতাগীতে ৩৪টি পূজামন্ডবে শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের মণ্ডপ পরিদর্শন, নানা প্রতিশ্রুতি আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি পটুয়াখালীতে পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে শিশুদের নিয়ে সংবাদ, গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১০৩ বার পঠিত

পটুয়াখালীতে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সদস্যদের নিয়ে সংবাদ, গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ জেলা শাখার সভাপতি রুবাইয়াত হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ কর্মশালায় এনসিটিএফ সদস্য ও ইয়েস বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় এনসিটিএফ সদস্যদের ছবি তোলা, শিশুর প্রতি সহিংসতার ঘটনা ও নির্যাতন বিষয়ক প্রতিবেদন, শিশু অধিকার ও সুরক্ষা এবং সফলতা বিষয়ক প্রতিবেদন লেখার নিয়ম কানুন শেখানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..