শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক! অবহেলিত রাজগাতী ইউনিয়নকে আংশিক নয়, পুরোপুরি সহযোগিতা করব: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার রাজধানীতে ফের বাড়ল সবজির দাম আমতলীতে স্থিতাবস্থা আদেশের মধ্যে জমিতে ঘর নির্মাণের অভিযোগ, যুবদল নেতাকে আটকে রাখার দাবি তাড়াইলে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি মোরেলগঞ্জে কথিত দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতী গ্রেপ্তার মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী

বেতাগীতে উৎসাহ-উদ্দীপনায় খ্রিস্টান সম্প্রদয়ের

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬০৩৫ বার পঠিত

বেতাগীতে উৎসাহ-উদ্দীপনায় খ্রিস্টান সম্প্রদয়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৮ টায় উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফাদার প্রণয় প্রার্থনা পরিচালনা করেন।

উপজেলার খ্রিস্টান পল্লীর বাড়ি-ঘরে সাজগোজ, বিশেষ খাবার ও কীর্ওন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আত্মীয়স্বজনকে নিমন্ত্রন করার পর্বতো ছিলোই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নেয় বাড়তি নিরাপওা ব্যবস্থা। কুশল ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। খ্রিস্টান পাড়ার বাসিন্দা স্বপন গোমেজ জানিয়েছেন, সুষ্ঠুভাবে বড় দিন পালিত হয়েছে।

খ্রিস্টান পাড়ার বাসিন্দা নিপু গোমেজ জানিয়েছেন, প্রভূর যিশুর এই আগমনী দিনটিতে গত বছর সুগন্ধা নদীতে মর্মান্তিক লঞ্চ দূর্ঘটনার কারণে উৎসবের জৌলুস ছিলনা।এবারে বিভিন্ন দূর্ঘটনার নিহতদের স্মরণ, আত্মার শান্তি এবং দেশের কল্যাণ কামনায় শুক্রবার থেকেই খ্রিস্টান পল্লীতে গির্জায় সমবেত হন ভক্তরা৷ পাশাপাশি যিশুর আশির্বাদ ও করোনার ভয়াল থাবা থেকে বাঁচতেও এ বিশেষ প্রার্থনায় অংশ নেন তাঁরা।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, বড় দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি ও সার্বিক নিরাপওার ব্যবস্থা নেয়া হয় এবং খ্রিস্টান সম্প্রদয়ের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

উপজেলা নির্বাহী আফিসার সুহৃদ সালেহীন জানান, বড় দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..