বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

এমপি সালাম মূর্শেদীর প্রচেষ্টায় সড়ক উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুমোদন

মোঃ নিজাম উদ্দিন (স্বাধীন)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬০৮৫ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। স্বাধীনতার পরে দক্ষিণ অঞ্চলে যা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছে। আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য ও দেশের উন্নয়নের জন্য ।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা (রূপসা) শ্রীফলতলা-তেরখাদা সড়ক (জেড ৭০৪১) ও শ্রীফলতলা-সেনের বাজার (জেড৭০৪২) সড়কের প্রশস্ত করণ কাজ ১.৮০ কিলোমিটার সড়কের মজবুতিকরণ কাজ ৬.৭০ কিলোমিটার সড়কের সার্ফেসিং কাজ ২২.৯০ কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ৩৮.৬১ কোটি টাকা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে সড়ক দুটি বিভাগীয় শহর খুলনার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত।

অত্র অঞ্চলের অর্থ ও সামাজিক উন্নয়নে এবং আইন- শৃঙ্খলা রক্ষায় সড়কটি গুরুত্ব অপরিসীম প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী খুলনা (রূপসা) শ্রীফলতলা-তেরখাদা সড়ক (জেড ৭০৪১) যথাযথ মান ও প্রশস্ত করার কাজ ইতিমধ্যে ইতিমধ্যে সম্পন্ন করা হয়। কিন্তু শ্রীফলতলা সেনের বাজার চেইনেজে প্রশস্ততা এখনও ৩.৭০ মিটার রয়েছে। যার কারনে যান বহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সড়ক দুর্ঘটনা বাড়ছে । একারণে উক্ত শ্রীফলতলা সেনের বাজার (জেড৭০৪২) সড়কটি প্রশস্ত করার প্রয়োজনীয়তা অনুধাবন করেন এমপি সালাম মুর্শেদী।

এই সড়কটি জেলা শহরের সাথে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলাসহ গোপালগঞ্জ জেলা এবং বাগেরহাট জেলার মোলারহাট উপজেলা সংযুক্ত করেছে। এই সড়কটি দিয়ে মোল্লারহাট উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের উপর দিয়ে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে হয়ে রাজধানী ঢাকার সাথে মিলিত হয়েছে। তাই সড়কটির গুরুত্ব অপরিসীম ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..