বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৪৫ বার পঠিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমাদের সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে। ব্যয় ব্যবস্থাপনায় আর্থিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডিসিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা- ‘এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না’ বাস্তবায়নের জন্য পতিত জমিগুলো উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

এসময় সরকারি কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী— ‘সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি জাতির পিতার সেই নির্দেশনার আলোকে জেলা প্রশাসকরা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম বুকে ধারণ করে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।’

সরকারের নেওয়া কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা মোকাবিলা, মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রমে জেলা প্রশাসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না— প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে লক্ষ্যে জেলা প্রশাসকরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে উদ্যোগগুলো আপনাদের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করবে। আমি বিশ্বাস করি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা এই উদ্যোগগুলো বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..