শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

হামাসের রকেট কারখানায় আঘাত হানার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৮৩ বার পঠিত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি ভূগর্ভস্থ রকেট কারখানায় আঘাত হানার ঘটনাও ঘটেছে।

সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ভূগর্ভস্থ সেই কারখানাটিতে রকেট ও অন্যান্য বিস্ফোরক প্রস্তুত করা হতো। হামাসের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছিল। তার জবাবেই রোববার রাতে বিমান হামলা চালানো হয়েছে।

হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে।

২০০৭ সালে ফিলিস্তেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতাহকে হটিয়ে গাজা ভূখন্ডের নিয়ন্ত্রণ দখল করে হামাস। তারপর গত ১৬ বছরে বেশ কয়েক বার ইসরায়েলে হামলা চালিয়েছে এই গোষ্ঠী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও হামাসের ব্যাপারে বেশ সজাগ। গাজার নিয়ন্ত্রণ দখলের পর ইসরায়েলে যে কয়েকবার হামলা চালিয়েছে হামাস, প্রত্যেকবার পাল্টা বিমান হামলার মাধ্যমে তার জবাব দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : রয়টার্স

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..