মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এসি যেভাবে আপনার শরীরের ক্ষতি করছে!

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৭৬৯ বার পঠিত
ফাইল ছবি

ঘরের ভেতরের পরিবেশ শীতল রাখতে এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শীতকালে দরকার না পড়লেও বছরের অন্যান্য সময় এসি ছাড়া চলা মুশকিল। বিশেষ করে অফিসে কিংবা গাড়িতে এসি ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব নয়। কিন্তু জানেন কি এই এসিই হতে পারে আপনার অনেকগুলো শারীরিক অসুস্থতার কারণ?

রুক্ষ ত্বক ও চুল
তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের ত্বকের আর্দ্রতা কমে যায় এবং তা রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। এর প্রভাব পড়ে আমাদের চুলেও। ফুলে খুশকি, স্ক্যাল্পে চুলকানিসহ চুলেরও নানা সমস্যা দেখা দেয়। এর কারণ হচ্ছে এসির কারণে ঘরের ভেতর একরকম তাপমাত্রা, বাইরে আরেকরকম। আর এর সম্পূর্ণ প্রভাব পড়ে আমাদের ত্বক ও চুলে।

ডিহাইড্রেশন
অতিরিক্ত সময় এসির মধ্যে থাকলে তা অনেক সময় ডিহাইড্রেশনের কারণ হয়ে দাঁড়ায়।

সর্দি-কাশি
আপনার যদি ইতিমধ্যেই সর্দি-কাশি লেগে থাকে, তবে এসির কারণে তা আরো দীর্ঘায়িত হতে পারে। এসির ঠান্ডা বাতাস আমাদের শরীরের অভ্যান্তরে প্রবেশ করে সাধারণ অসুখগুলোকেও দীর্ঘ সময় ধরে ভালো হতে দেয় না।

অলস
শরীরের জন্য দরকার সতেজ বাতাস। শরীরে সঠিকভাবে বিপাকের জন্যও দরকার সতেজ আলো-বাতাস। কিন্তু এসির কৃত্রিম ঠান্ডা বাতাসে তা সম্ভব নয়। তাই যারা দীর্ঘ সময় এসির ভেতরে থাকেন তারা অনেকটাই অলস হয়ে পড়েন।

ড্রাই আই
অতিরিক্ত সময় এসির ভেতরে থাকার আরেকটি ফল হতে পারে ডাই আই বা চোখের শুষ্কতা। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকার কারণেও এটি হতে পারে।

মাথাব্যথা
যদি আপনি প্রায় প্রতিদিনই মাথাব্যথার সমস্যায় ভুগে থাকেন তবে সেজন্য এসিকে দায়ী করতে পারেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..