মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

তাড়াইলে ইসলামী আন্দোলনের কমিটি গঠন: সভাপতি এনামুল হক, সা. সম্পাদক সাইফুল

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬০০২ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা অধিবেশনে কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার জন্য পঞ্চম বারের মতো সভাপতি হিসেবে মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এর নাম ঘোষনা করা হয়।

বুধবার (৮মার্চ) দুপুর ২টায় সদর বাজার ট্রলার ঘাট কার্যালয়ে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা’র সহ-সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রুকন উদ্দীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং প্রদান করেন দলটির জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম। এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশ, সমাজ ও মনবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য নতুন কমিটির প্রতি পরামর্শ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..