সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

বেতাগীতে টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে তরমুজ চাষীদের স্বপ্ন : ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬০০২ বার পঠিত

বরগুনার বেতাগীতে টানা তিন দিনের বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে।

বেতাগী উপজেলায় এ বছরে ৭৯ একর জমিতে তরমুজ চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ চাষীরা আশাবাদী ছিল এবার ভাল ফলন হবে। শুরুতেই আগাম জাতের এই তরমুজের বীজতলা ডাল হওয়ায় ফলন ভাল হয়েছে।

রমজানকে সামনে রেখে অধিক লাভের আশায় কৃষকরা বুক বেধেছিল। তিনদিনের বৃষ্টিতে তরমুজ ক্ষেত নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টি হওয়ার কারণে ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে গেছে। জমে থাকা পানিতে পরবর্তীতে তরমুজ গাছ মরে ফলনের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকায় করছে কৃষকরা।

ইতোমধ্যে ফলন হওয়া তরমুজ নষ্ট হয়ে গেছে। বেতাগী উপজেলার পুটিয়াখালী, বিবিচিনি, বেতাগী সদর ইউনিয়নের পূর্ব রাণীপুর, হোসনাবাদের দক্ষিন বাসন্ডা, দক্ষিন হোসনাবাদ, মোকামিয়া ইউনিয়নের করুনা, মোকামিয়া মাদরাসা, চরখালী, বুড়ামজুমদারের পূর্ব বুড়ামজুমদার, পশ্চিম কাউ- নিয়া ও কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী, পূর্ব কাজিরাবাদ ও কাজিরাবাদ গ্রামে প্রায় এ বছরে ৭৯ একর জমিতে তরমুজ চাষা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বুড়ামজুমদার গ্রামের সরেজমিন পরিদর্শণ কালে তরমুজ চাষি রুবেল গাজী (৩৫) জানান, বৃষ্টি হওয়ার দুদিন আগেই আমরা তরমুজ খেতে পানি দিয়েছি। কিন্তু হঠাৎ বৃষ্টি হয় দুর্ভোগে পড়তে হয়েছে আমাদের। কারণ অতিরিক্ত পানি হয়ে আছে তরমুজ খেতে। এতে গাছ ও তরমুজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমার ক্ষেত থেকে দুই থেকে তিন হাজার তরমুজ নষ্ট হয়েছে তা ফেলে দিয়েছি এখন আমি বিভিন্ন মাধ্যমে সেচ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি।

বেতাগী বাজারের ফল ব্যবসায়ী মহারাজ বলেন, গত বছরের তুলনায় এ বছর এর ফলন অনেক ভালো ছিলো কিন্তু হঠাৎ বৃষ্টির কারনে বেশিরভাগ জমির তরমুজ পানির নিচে চলে গেছে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তরমুজের দাম অনেক বেড়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইশা বলেন, তনমুজ চাষিদের এ ক্ষতি থেকে উত্তরনের জন্য আমরা সব ধরনের কারিগারি সহযোগিতা দিয়ে আসছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..