রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

ভোলায় তীব্র গরমে বাড়ছে তালপাখার কদর

সাব্বির আলম বাবু (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৫৯৪৪ বার পঠিত

বেশকিছুদিন ধরেই সারাদেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। অতিষ্ঠ গরম নিবাবরনের জন্য তাই ভোলা জেলার সর্বত্র বেড়েছে তালপাখা কেনার ধুম। ছোট বড় আকার ভেদে প্রতিটি তালপাখা ৬০/১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা সদরে এক শিশুকে তালপাখা বিক্রি করতে দেখা যায়। এ সময় নানা বয়সের নারী-পরুষদের ৫০ টাকায় তালপাখাগুলো কিনতে দেখা যায়। বোরহানউদ্দিন এলাকা থেকে মার্কেটে আসা তালপাখা ক্রেতা রুমানা ইসলাম জানান, রাতের বেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হওয়ার কারনে ছেলেমেয়েদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা ছেলে-মেয়ে নিয়ে গরমে রাতে ও দিনের বেলায় ঘরের ভেতরে থাকতে পারি না। এখন শুনতে পাচ্ছি বিদ্যুতের দুটি কেন্দ্রে বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তাই ফ্যানের বিকল্প হিসেবে আমরা নিরুপায় হয়ে তালপাখা কিনছি। অপরদিকে আবহাওয়া অফিস সারাদেশের তাপমাত্রা কমার বিষয়ে এখনো কোন ধরনের সু-খবর দিতে পারেনি।

বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া লাগালেও বিদ্যুত সম্পর্কিত বিলাসবহুল পন্য ঘন ঘন লোডশেডিং এর কারনে বেশীর ভাগই অকেজো। তাই তীব্র তাপদাহ থেকে নিজেকে নিবারন ও ঠান্ডা হাওয়ার শীতল পরশ পেতে জনগনকে সেই পুরনো অবহেলিত বিলুপ্তপ্রায় এতিহ্যবাহী তালের হাত পাখার উপর নির্ভর করতে হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..