শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

বাল্যবিবাহ রোধে জনসচেতনতা জরুরি: স্পিকার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৮০১ বার পঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ রোধ করতে আইন কার্যকরের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করাও জরুরি। আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজমাঠে ‘নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ রোধ’ শীর্ষক এক সুধী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের দেশে বাল্যবিবাহ রোধে একটি আইন আছে; যা জাতীয় সংসদ থেকে পাস করা হয়েছে। আইনটি অত্যন্ত কার্যকর আইন। কিন্তু একটি আইন থাকা যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে জনসচেতনতা তৈরি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ রোধ করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।’

স্পিকার আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ রোধ একটি অপরটির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এটি মা-বোনদের একান্ত বিষয়। শিক্ষায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এগিয়ে আসতে হবে। ১৮ বছরের পর মেয়েদের বিবাহ দিতে হবে। দেশে জন্মসনদ দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা মেয়ের বয়স কত সেটা নির্ধারণ করা হচ্ছে। এ বিষয়গুলো বাল্যবিবাহ রোধে অনেকটা সহায়তা করবে।

আইন প্রয়োগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যখন কোনো ঘটনা ঘটে, তখনই আইন প্রয়োগ করার কথা ভাবতে হয়। কিন্তু তার আগেই যদি নিজেরা সচেতন হন, নিজেরা বোঝেন এবং অন্যকে বোঝান, তা হলে এই সম্মিলিত কাজের মধ্য দিয়ে আমরা ভালো ফলাফল অর্জন করতে পারব।’

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলামের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ ম ম আমজাদ হোসেন, সিরাজগঞ্জ ও পাবনার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, স্থানীয় সাংসদ তানভীর ইমাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, নারীনেত্রী মাহিন ইমাম প্রমুখ বক্তব্য দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..