বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ নেতা উৎসর আনন্দ মিছিল

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৭৪ বার পঠিত

মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামিউল তায়িব উৎসর নেতৃত্বে এম এ রউফ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক বিশাল আনন্দ মিছিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম রাজা, সাবেক মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আরজ, ছাত্রলীগ নেতা হারেজ শিকদার, তপু, ওসমান, স্বাধীন সহ আরো অনেকে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সামিউল তায়িব উৎস বলেন, সমাজে চলমান সকল নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে আমরা ছাত্রলীগ কর্মিরা সবসময় নবনির্বাচিত এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সাথে আছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..