বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

গাইবান্ধায় চাকরী স্থায়ী করার দাবিতে নেসকো পিচরেট কর্মীদের কর্ম বিরতি-সমাবেশ

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৬৩ বার পঠিত

গাইবান্ধায় চাকরী সুনিদির্ষ্ট করার জন্য দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে অস্থায়ী পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সদরের নেসকো-১ কার্যালয় চত্তরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি মো.আ. রাজ্জাক, জেলা সভাপতি মো. বেলাল হোসেন, নেসকো-২ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপনসহ অন্যরা।

বক্তারা বলেন, চাকরী স্থায়ী করার ব্যাপারে এমডি‘র বার বার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ঘোষণা করেন। কিন্তু এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যা অমানবিক।

তারা আরও বলেন, অবিলম্বে পিচরেট কর্মচারীদের যোগ্যতার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে চাকরী স্থায়ীকরণের করতে হবে বলে দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..