ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌদ্দবোয়ালিয়া এলাকার অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘রুটেড ফিউচার’ আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের খেলার জন্য বলি বল ও নেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান টিপু, মো. মাহাবুব হোসেন হাং এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রিফাত মুন্সি।
’রুটেড ফিউচার’ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সংগঠনটির প্রধান উদ্দেশ্য।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, সংগঠনের এই উদ্যোগ এলাকার শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে