মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা

ফাতিমা আকতার মিম, ​কাঁঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ওয়াসিম রেজা (৪৪) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর) আহত ওয়াসিম রেজার ছোট ভাই মো. সোহাগ হাওলাদার বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা করেন।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারের পূর্ব পাশের শিকারি বাড়ির ব্রিজের ওপর ওই যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের জিসান খান ও তার পিতা জিলাম খান মাদকসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করেন ইউনিয়ন যুবদল নেতা ও এনজিও কর্মী ওয়াসিম রেজা। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

রোববার বিকেলে বাড়ি থেকে স্থানীয় কৈখালী বাজারে যাচ্ছিলেন ওয়াসিম রেজা। পথে শিকারি বাড়ি ব্রিজের ওপর অটোরিকশা থামিয়ে চাইনিজ কুঠার ও দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে জখম করা হয়। মামলায় আরও উল্লেখ করা হয়, দারিদ্র্য উন্নয়ন সংস্থা ও ঋণদান সমবায় সমিতির সদস্যদের নিকট থেকে আদায়কৃত ৫ লাখ ১৫ হাজার টাকা আসামিরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করেন।

​থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..