মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই

ফাতিমা আকতার মিম, ​কাঁঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

​ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চলছে। সঠিক ও প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করার লক্ষ্যে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই কার্যক্রমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. তাপস কুমার এবং কাঠালিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীদের প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য ও বাস্তব অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

​উপজেলা জুড়ে পরিচালিত এই কার্যক্রমে ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন, ২নং পাটিখালঘাটা ইউনিয়ন, ৩নং আমুয়া ইউনিয়ন, ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন এবং ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের উপকারভোগী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রকৃত ও যোগ্য উপকারভোগীরা যেন সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত না হন এবং তালিকায় কোনো অনিয়ম বা অসঙ্গতি যেন না থাকে, সেজন্যই সঠিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বসহকারে সম্পন্ন করা হচ্ছে। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..