বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ছাত্রীদের উপহারের সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ

কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাতিমা আকতার মিম, ​কাঁঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৭৭ বার পঠিত
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় নানাবাড়ির ঘর থেকে দীপা রানী (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

​নিহত দীপা রানীর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার গাবখান এলাকায়। তার বাবার নাম গণপতি মণ্ডল। দীপা তার নানা সমির ওরফে কালা মণ্ডলের বাড়িতে থেকে বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সবার অজান্তে নানার ঘরের বারান্দার আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় দীপা। স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..