শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

অ্যাশেজের প্রথম টেস্টে জায়গা পেলেন না অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬২৯৯ বার পঠিত

ব্রিসবেনে আগামীকাল (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে মর্যাদার অ্যাশেজ সিরিজ। তবে শুরুর টেস্টে প্রধান স্ট্রাইক বোলার জিমি অ্যান্ডারসনকে স্কোয়াডে রাখেনি জো রুটের দল। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, জিমিকে দলে না রাখার কারণ ইনজুরি সমস্যা নয়; বরং অ্যাডিলেডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে পিংক বলের লড়াইয়ে এই সুইং মাস্টারকে সতেজ অবস্থায় পেতেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

টানা ক্রিকেটের মধ্যে ৫ টেস্টের সবকটিতেই জেমস অ্যান্ডারসনকে পাওয়ার ঘটনা কিছুটা বিরলই বটে। তিনি নিজেও বলেছেন, ৩টি টেস্ট খেলতে পারার আশা করাটাই হবে বাস্তবিক ভাবনা। আর এ কারণেই, ইংলিশ টেস্ট ইতিহাসে সব থেকে সফলতম বোলার জেমস অ্যান্ডারসনকে ছাড়াই ব্রিসবেন টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সিডনি মর্নিং হেরাল্ড থেকে জানানো হয়, কাফে টান লেগেছে অ্যান্ডারসনের। তাই ইনজুরির কথা মাথায় রেখে প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি ৩৯ বছর বয়সী এই ইংলিশ বোলারকে।

ইনজুরির কথা হলেও টেস্ট ক্রিকেটে এই সফলতম বোলারের দলে না থাকা নিয়ে চলছে বিভিন্ন মতামত। অনেকে মনে করেন অনুশীলনে প্রায় ২ ঘণ্টা ঠিকঠাক বল করার পরও দলে রাখা হয়নি তাকে। হয়তো ২০১৯ সালে অ্যাশেজে মাত্র ৪ ওভার বল করে একই চোটে অ্যান্ডারসন মাঠ ছেড়েছিলেন বলে, সেই ঘটনাকে মাথায় রেখেই এই পেসারের সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না করে ঝুঁকি নিতে চায় না ইংলিশ ক্রিকেট বোর্ড।

তাছাড়া ইংল্যান্ড হয়তো চাইবে কন্ডিশন অনুসারেই তাদের সেরা বোলারকে কাজে লাগাতে। কারণ, ব্রিসবেনে অ্যান্ডারসনের রেকর্ড তেমন ভালো নয়। এখানে ৪ টেস্টে ৭৫.১৪ গড়ে তিনি নিয়েছেন মাত্র ৭ উইকেট। আর অ্যাডিলেইডে ২৯.৫০ গড়ে ১৬ উইকেট শিকার করেছেন তিনি। মোট ৬৩২ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার মাটিতেও ১৮ টেস্টে ৬০ উইকেট নিয়ে অন্যতম সফল বোলার তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..