বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

বেতাগীসহ উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি : জনজীবনে দুর্ভোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৬৭ বার পঠিত

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার বেতাগীসহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কনকনে ঠাণ্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। পুরো উপকূল জুড়ে ঘুমোট আবহাওয়া বিরাজমান। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে উপকূলের আকাশ জুড়ে দেখা যায় ঘন কালো মেঘ। সকাল থেকে দুপুর ৩ টা তিনটা পর্যন্ত একটানা গুরি গুড়ি বৃষ্টি হয় বেতাগীসহ অধিকাংশ উপকূলীয় অঞ্চলে।

ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে পুরো উপকূল জুড়ে। সূর্যের আলো দেখা যাচ্ছে না পথঘাট অন্ধকারাচ্ছন্ন ও কুয়াশার চাদরে মোরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্থানীয় কৃষক, নিম্নআয়ের মানুষ, গাড়ি চালক ও দিনমজুর।

বেতাগী পৌরসশহরের রিকশা চালক বাহাদুর জানান, “আজকে আবহাওয়া ভালো না শীত আর বৃষ্টি মানুষ রাস্তায় বের হয় নাই বেশি এজন্য আইজ ইনকামও কম প্রতিদিন ৭০০ – ৮০০ টাকা হলেও আইজ মনে হয় ৫০০ র বেশি হইবে না ”

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।

গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা পড়েছেন বিপদে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..