বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

বাংলাদেশ মাইক্রোবায়োলজিস্ট সোসাইটির ৩৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬০০৯ বার পঠিত

বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (বিএসএম)-এর ৩৫তম বার্ষিক সম্মেলন আজ শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন।

এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবছর সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘বৈশ্বিক মহামারিতে সুপারবাগ এর চ্যালেঞ্জ মোকাবেলায় অণুজীব বিজ্ঞানীদের ভূমিকা’।

অধ্যাপক ড. মো. মাহফুজুল হকের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় অধ্যাপক ড. শাহ্লা খাতুন, ঢাবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং বিএসএম-এর সভাপতি অধ্যাপক ড. এ আর এম সোলায়মান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আইসিডিডিআরবি’র ভাইরোলজি ল্যাবরেটরি প্রধান ড. মুস্তাফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বৈশ্বিক মহামারিতে সুপারবাগ এখন মানব জাতির জন্য বড় ধরণের হুমকি। প্রকৃতি, পরিবেশ ও মানবজাতির জন্য বিবর্তন একটি স্বাভাবিক বিষয়। এই বিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার জন্য নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন করতে হবে।

এজন্য সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। সুপারবাগ ও সকল মহামারি থেকে মানবজাতিকে রক্ষা করতে নিরলস পরিশ্রমের মাধ্যমে মৌলিক গবেষণা ও উদ্ভাবনের জন্য উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহŸান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, সুপারবাগের কারণে প্রতিদিন বিশ্বে অনেক মানুষের প্রাণহানী ঘটছে। তিনি এই সম্মেলন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। বিদ্যা-বুদ্ধি ও গবেষণা দিয়ে বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট দেশ সেবায় এবং মানবজাতিকে রক্ষায় কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..