বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

পবিত্র রমজান উপলক্ষে ফেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএস’র মাধ্যমে চাল বিক্রি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৬৩ বার পঠিত

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্নআয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিতকরণে আগামী ফেব্রুয়ারি থেকে ওএমএস-এর মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, দেশের ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় ১ টন করে মোট ৪২৪টি উপজেলায় ৮৪৮টি কেন্দ্রে  ওএমএস’র মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।

এছাড়াও, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি কর্পোরেশন ও শ্রমঘন চারটি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ টন) করে চাল বিক্রি করা হবে।

জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০/- টাকা দরে বিক্রি করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..