বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা – নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬১৩৬ বার পঠিত

ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে ভোট স্থগিতসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

তিনি শনিবার রাত সাড়ে ৮টায় জয়পুরহাটে নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস যৌথভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়পুরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা নিয়ে বক্তব্য রাখেন ধলাহার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসেন, পুরানাপৈল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম, আমদই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মাদাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম মিলন, ভাদসা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ছরোয়ার হোসেন স্বাধীন, মোহাম্মাদাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান, আমদই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শাহনুর আলম সাবু প্রমুখ।

মত বিনিময় সভায় জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রির্টানিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি কমান্ডারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তরা অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..