সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

মব দমন না করে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না: জিএম কাদের

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৮৩৫ বার পঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মব দিয়ে যারা শক্তি প্রদর্শন করেছিল যারা, কিন্তু এখন সেই মব কন্ট্রোল করতে পারছেন না। মবতন্ত্রের নামে পুলিশ ও প্রশাসনকে শূন্য করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন পুলিশ আর প্রশাসনকে দিয়ে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

আজ ১৪ জুলাই সোমবার দুপুরে রংপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জিএম কাদের, মব দমন না করে এ অবস্থায় নির্বাচন করলে দেশে-বিদেশে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? কোনোদিনই পাবে না।

তিনি বলেন, আমরাও আন্দোলন করেছিলাম, চেয়েছিলাম বৈষম্যমুক্ত সমাজ হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই সরকার দেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই সুযোগ চেয়েছিলাম যা শেখ হাসিনা আমাদের দেয়নি। তিনি দলের নেতাকর্মীদের বলেন, আমরা এখনও সাহস হারাইনি। আমরা জনগণের চাওয়া-পাওয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করে যাবো। এর আগে দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাস বাস ভবন সংলগ্ন প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে যোগ দেন জিএম কাদেরসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এদিকে সকাল থেকে রংপুর নগরীসহ বিভিন্ন এলাকা থেকে জাতীয় পার্টির নেতাকর্মী এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা আহ্বায়ক আজমল হক লেবু, সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জাপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..