শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুরাদনগর: পাঁচ দফা দাবিতে মুরাদনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৭৪ বার পঠিত
মুরাদনগর: পাঁচ দফা দাবিতে মুরাদনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল--------------------- ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবির বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর ডি. আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে উপজেলা জামায়াতের আমীর আ ন ম ইলইয়াসের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান আতিকী, উপজেলার সাবেক আমীর মনসুর মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদই দেশের মুক্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। তারা আরও দাবি করেন, পিআর ছাড়া নির্বাচন মানেই “দিনের ভোট রাতে করার প্রস্তুতি”, যা জনগণ আর মেনে নেবে না।

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ।
৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশ থেকে জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক মোঃ আবু বকর সরকার, সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুস সাকিব তন্ময়, নবীপুর পূর্ব ইউনিয়নের আমীর গোলাম মোস্তফা, ধামগড় ইউনিয়নের আমীর খন্দকার আব্দুল আউয়াল, ধামগড় ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবু হানিফসহ স্থানীয় নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..