মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

নান্দাইল পৌর বিএনপি’র প্রথম সভা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৭৯৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল পৌর শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১নভেম্বর) বিকাল ৪ টায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির।

নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাবুল ও এম.এ আলমগীরের সঞ্চালনায় প্রথম সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. হাকিমুল ইসলাম ভুঁইয়া, আশরাফ উদ্দিন বাদল,মুখলেছুর রহমান মুক্তা, সিরাজুল ইসলাম, লোকমান হোসেন সরকার,

খাদেমুল ইসলাম ঝিনুক, সদস্য বদরুদ্দোজা খান মোহন, বিএনপি নেতা ওমর ফারুক সহ প্রমুখ।

এবছরের ১৪ ফেব্রুয়ারী নান্দাইল পৌর বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট  আহ্বায়ক কমিটি অনুমোদন দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ্ কালাম ও যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

নান্দাইল পৌর বিএনপির প্রথম সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নান্দাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পৌর বিএনপি ঐক্যবন্ধ বলেও জানান। নান্দাইল পৌর বিএনপির কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে ধন্যবাদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..