শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের খাসজমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ আপনারা পুলিশ না সাংবাদিক, গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

বিদ্যালয়ে রাতেও ওড়ে জাতীয় পতাকা!

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৪ বার পঠিত

দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। রাতেও বিদ্যালয়টিতে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারী জাতীয় পতাকাটি নামিয়ে ফেলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন রাঢ়ি অবশ্য ভুল স্বীকার করলেও দোষ চাপিয়েছেন চতুর্থ শ্রেণির কর্মচারীদের ওপর। তবে স্থানীয়রা বলছেন, প্রধান শিক্ষক অধিকাংশ সময়ই থাকেন তার গ্রামের বাড়ি বরিশাল ‌জেলায়। তাই প্রায়ই এমনই রাতভর জাতীয় পতাকা উড়তে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে। শুধুমাত্র প্রধান শিক্ষকের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ জানিয়েছেন তারা। তাদের দাবি জাতীয় পতাকা উত্তোলন করার স্থানের ঠিক উল্টো পাশেই স্কুলের একটি কক্ষে বসবাস করেন প্রধান শিক্ষক। তিনি প্রতিষ্ঠানটিতে সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন ভুল সম্ভব হতো না। তাই জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন রাঢ়ি বলেন, স্কুল থেকে একটু বাইরে ছিলেন তিনি। পিয়নদের পতাকা নামাতে খেয়াল ছিল না। এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..