বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

বিদ্যালয়ে রাতেও ওড়ে জাতীয় পতাকা!

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৪৭ বার পঠিত

দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। রাতেও বিদ্যালয়টিতে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারী জাতীয় পতাকাটি নামিয়ে ফেলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন রাঢ়ি অবশ্য ভুল স্বীকার করলেও দোষ চাপিয়েছেন চতুর্থ শ্রেণির কর্মচারীদের ওপর। তবে স্থানীয়রা বলছেন, প্রধান শিক্ষক অধিকাংশ সময়ই থাকেন তার গ্রামের বাড়ি বরিশাল ‌জেলায়। তাই প্রায়ই এমনই রাতভর জাতীয় পতাকা উড়তে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে। শুধুমাত্র প্রধান শিক্ষকের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ জানিয়েছেন তারা। তাদের দাবি জাতীয় পতাকা উত্তোলন করার স্থানের ঠিক উল্টো পাশেই স্কুলের একটি কক্ষে বসবাস করেন প্রধান শিক্ষক। তিনি প্রতিষ্ঠানটিতে সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন ভুল সম্ভব হতো না। তাই জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন রাঢ়ি বলেন, স্কুল থেকে একটু বাইরে ছিলেন তিনি। পিয়নদের পতাকা নামাতে খেয়াল ছিল না। এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..