সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় -প্রধানমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে তাড়াইলে জমজ দুই শিশু সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্বালানী সংকটে বড় ভূমিকা রাখছে বিয়ানীবাজার থেকে উৎপাদিত পেট্রোল-অকটেন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবী বিএনপি নেতা মো: সোলায়মান ভুইয়া তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য মাখদুম সাত্তার রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৯৪ বার পঠিত
হাইকোর্ট-------------------------------- সংগৃহীত ছবি

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরআগে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার কথা জানায়। পরে ৫ জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে উকিল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

নোটিশে তিনি বলেন, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ‘এক প্রকার বৈষম্য’ বলেও নোটিশে বলা হয়।

পুরো রমজান মাস ছুটি রাখার কারণ হিসেবে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোরদের স্কুল করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট হবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।

এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় বলেও নোটিশে বলা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..